সওজ ভবনে সংঘর্ষে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সড়ক ও জনপথ ভবনের (সওজ) প্রধান কার্যালয়ে আজ ঠিকাদারদের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন: শাহীন হোসেন (৩২) ও সবুজ মাহমুদ (৩০)। পরিস্থিতি নিয়ন্ত্রণে সওজ ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুই ঠিকাদার সবুজ ও বিদ্যুতের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আজ দুপুরে ভাড়াটে সন্ত্রাসী এনে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। একপর্যায়ে মাথা ও শরীরে আঘাত পান সবুজ মাহমুদ ও শাহীন হোসেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। শাহবাগ থানার উপপরিদর্শক সোহেল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, দুই পক্ষই অভিযোগ নিয়ে শাহবাগ থানায় গিয়েছিল। তবে কোনো মামলা করেনি।