সওজের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম খানকে কর্তব্যে অবহেলার জন্য কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিতে সংশ্লিষ্ট সচিবকে নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে সড়ক বিভাগের সচিবকে মন্ত্রী এই নির্দেশ দেন। যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের। এ ছাড়া, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহকে কর্মস্থল থেকে তাত্ক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। কর্তব্যে অবহেলা ও অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন মন্ত্রী।