সকাল থেকে বিদ্যুৎহীন পুরান ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমারটুলী সাবস্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে আজ ভোর সাড়ে ছয়টা থেকে পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, মিটফোর্ড হাসপাতাল এলাকা, জিন্দাবাহার, নয়াবাজার, বাবুবাজার, বংশাল ও বাংলাবাজার এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে।ঢাকা বিদ্যুত্ বিতরণ প্রতিষ্ঠানের (ডেসকো) বাংলাবাজার জোন সাবস্টেশনের সুইচ রুম অপারেটর জাহিদ আলী প্রথম আলোকে জানিয়েছেন, সকাল সাড়ে ছয়টার দিকে বিকট শব্দে কুমারটুলী সাবস্টেশনে আগুন ধরে যায়। এরপর থেকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে, কুমারটুলী সাবস্টেশনের মেরামত কাজ শেষে বেলা পৌনে তিনটার দিকে বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।