সকালে ধূমপানে ক্যানসারের ঝুঁকি বেশি
ধূমপান ক্যানসারের কারণ। ধূমপান মৃত্যু ডেকে আনে— সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপায়ীদের উদ্দেশে এমন অনেক সতর্কবার্তাই লেখা থাকে। তাই বলে থেমে নেই ধূমপান। ঘুম থেকে উঠেই সিগারেট না ফুঁকলে অনেকের যেন দিনই শুরু হয় না!ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা দিনের যে সময়েই হোক না কেন। তবে ঘুম থেকে জেগেই যারা ধূমপানে অভ্যস্ত, তারা সাবধান! সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দিনের অন্য সময়ের চেয়ে খুব সকালে ধূমপানে ফুসফুস, মাথা ও কণ্ঠনালিতে ক্যানসারের ঝুঁকি বেশি থাকে।দিনের বাকি সময়ের চেয়ে সকালের দিকে ধূমপান বেশি ক্ষতিকর কি না, তা যাচাই করেছেন যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিনের একদল গবেষক। এ জন্য ফুসফুস, মাথা ও কণ্ঠনালিতে ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের ধূমপান শুরুর সময় বিশ্লেষণ করেন তারা।গবেষণায় দেখা যায়, চার হাজার ৭৭৫ জন ফুসফুস ক্যানসারে আক্রান্তের মধ্যে যারা ঘুম থেকে ওঠার এক ঘণ্টার বেশি সময় পর প্রথম ধূমপান করেন, তাদের চেয়ে ৩১ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে ধূমপায়ীদের আক্রান্তের মাত্রা তাদের চেয়ে এক দশমিক ৩১ গুণ বেশি। আর যারা ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে ধূমপান করে, তাদের ফুসফুস ক্যানসারে আক্রান্তের মাত্রা এক দশমিক ৭৯ গুণ বেশি।মাথা ও কণ্ঠনালিতে ক্যানসার আক্রান্ত এক হাজার ৫৫ জনের মধ্যে যারা ঘুম থেকে ওঠার এক ঘণ্টার বেশি সময় পর প্রথম ধূমপান করেন, তাদের চেয়ে ৩১ মিনিট থেকে ঘণ্টার মধ্যে ধূমপায়ীদের আক্রান্তের মাত্রা এক দশমিক ৪২ গুণ বেশি। আর যারা ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে ধূমপান করেন, তাদের মাথা ও কণ্ঠনালিতে ক্যানসার আক্রান্তের মাত্রা এক দশমিক ৫৯ গুণ বেশি। ওয়েবসাইট।