সকালেই মাঠ গরমের চেষ্টা শিবিরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আজ সোমবার সকালে পুলিশের ওপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় পুলিশ চারজনকে আটক করে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সকাল নয়টার দিকে রাজশাহী শহরের হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় জড়ো হয় শিবিরের একদল কর্মী। পরে তারা সেখান থেকে মিছিল বের করে। রাজারহাতা এলাকায় লোকনাথ স্কুলের সামনে গিয়ে মিছিলে থাকা শিবিরকর্মীরা সেখানে উপস্থিত কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিলে তাঁরা দৌড়ে বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশ চারজনকে আটক করে। তবে এ হামলায় কেউ আহত হননি বলে তিনি জানান।এদিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে সকালে ঝটিকা মিছিল করে শিবির। তবে অল্প সময়ের মধ্যেই তারা পালিয়ে যায়।