সকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যথাযথ ও কঠোর ব্যবস্থা নিয়েছি। আশা রাখছি কাল (সোমবার) সকালের মধ্যেই পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলো ডটকমকে এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা করা দরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে সে সব পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।’তবে জরুরি অবস্থা জারি হবে কি না, জানতে চাইলে তা নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ, র্যাব, বিজিবিসহ আমরাই এ পরিস্থিতির মোকাবিলা করব।’