সখীপুরে গ্রন্থ উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী গ্রন্থ উৎসব শুরু হয়েছে। শনিবার বিকেলে সখীপুর তালতলা চত্বরে আয়োজিত গ্রন্থ উৎসবের উদ্বোধন করেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহম্মদ শামসুল হক। আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি মোসলেম আবু শফী, সাধারণ সম্পাদক শাকিল আনোয়ার, শাহীন মোস্তফা, আনোয়ার কবির, মোজাম্মেল হক প্রমুখ। উৎসবে সখীপুরের লেখকদের প্রকাশিত বইগুলো স্থান পেয়েছে।