সচল হলো মাধুরীর ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তি উন্মোচন শেষে সম্প্রতি মুম্বাই ফিরেছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। দেশে ফিরে তাঁর ভক্তদের আরও একটি সুসংবাদ দিয়েছেন তিনি। সেটি হচ্ছে চালু হয়েছে তাঁর নিজস্ব ওয়েবসাইটটি।মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মাধ্যমে ভক্তদের নিজের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের জন্য বলেছেন মাধুরী।লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়ে বলিউডের এ অভিনেত্রী ভক্তদের উদ্দেশে টুইট করেছেন, ‘মুম্বাই ফিরে এলাম। হোম সুইট হোম, নিজের সুখের নীড়ে ফিরে খুবই ভালো লাগছে।’মাধুরী জানিয়েছেন, ‘আমার ভক্তদের উদ্দেশে বলছি, madhuridixit-nene.com ওয়েবসাইটটি দেখুন। এরই মধ্যে কয়েকটি ফিচার চালু হয়েছে। শিগগিরই আরও কিছু ফিচার চালু হতে যাচ্ছে। উপভোগ করুন।’