সচিব হলেন ১২ অতিরিক্ত সচিব
সচিব পদে পদোন্নতি পেলেন জনপ্রশাসনের ১২ জন অতিরিক্ত সচিব। এর মধ্যে নয়জনই বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বাকি তিনজন হলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইবাদত আলী ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ( বিপিএটিসি) ভারপ্রাপ্ত রেক্টর এ জেড এম শফিকুল আলম।আজ সোমবার পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।এছাড়া পৃথক আরেক আদেশে যুগ্মসচিব পর্যায়ের ৩১ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নাতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তারিক উল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এম আসলাম আলম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মেজবাহ-উল আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শফিক আলম মেহেদী, শিল্প মন্ত্রণালয়ের কে এই চ মাসুদ সিদ্দিকী, নির্বাচন কমিশন সচিবালয়ের মোহাম্মদ সাদিক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সুরাইয়া বেগম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের খোন্দকার শওকত হোসেন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রণজিত্ কুমার বিশ্বাস।