সচিবদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সচিবদের আরও সহায়তা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সচিবদের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান। সভা শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরও জোরদার করতে বলেছেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য প্রশাসনকে আরও বিকেন্দ্রীকরণ করা হবে। মাঠপর্যায়ের কর্মকাণ্ড পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী সচিবদের নির্দেশ দিয়েছেন। এ সময় সচিবদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। যেমন, সচিবেরা বলেছেন, সরকারের বিরুদ্ধে অনেক মামলায় সরকার হেরে যায়। তাই অ্যাটর্নি সার্ভিস গড়ার প্রস্তাব দিয়েছেন তাঁরা। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৫৯ জন সচিব উপস্থিত ছিলেন।