সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল বিস্ফোরণের এক দিন পর আজ সোমবার সচিবালয় এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।কাঁটা তারের প্রতিবন্ধকতা দিয়ে সচিবালয়ের সামনে সব রাস্তায় গাড়ি চলাচল বন্ধ দেওয়া হয়েছে। এ ছাড়া সচিবালয় ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রথম দিনের হরতালের সময় গতকাল রোববার বেলা তিনটা ৫০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়াল ঘেঁষে ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত না হলেও একজন আনসার কর্মকর্তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পুরো সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে বৈঠক করেন।এ ঘটনায় ঘটনায় গতকাল রাতে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা (মামলা নম্বর ৪৪) হয়েছে। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।