সচিবালয়ে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের প্রথম দিনের শেষ সময় আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়ালের ভেতরের দিকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ি রাখার স্থানের অদূরে, সামনের রাস্তায় ও নগর ভবনের সামনে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিবালয়ে দেয়ালের ভেতরে যে অংশে ককটেল বিস্ফোরিত হয়েছে, তার একটু দূরেই মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ি রাখার জায়গা।এদিকে বিস্ফোরণের ঘটনা তদন্তে আজ রাতে দুই সদস্যের একটি কমিটি গঠন করা করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাসের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্য হলেন রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহাতাবউদ্দীন।শাহীনবাগে যানবাহন ভাঙচুর: ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার ১০-১৫ জন কর্মী হরতালের সমর্থনে আজ সকাল নয়টার দিকে মহাখালীর শাহীনবাগের একটি গলি থেকে মিছিল বের করেন। মিছিলটির মূল সড়কে এসে পৌঁছালে তারা সিএনজিচালিত তিনটি অটোরিকশাসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।এদিকে সকাল সাড়ে নয়টার দিকে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ হরতালের বিপক্ষে মিছিল বের করে।জামায়াতের মিছিল, আটক ৩: সকাল সাড়ে ছয়টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মিরপুর সাড়ে ১০ নম্বরে এবং পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় মিছিল বের করেন। সাতটার দিকে রামপুরা বাজার ও যাত্রাবাড়ী এলাকায় মিছিল করে জামায়াত। যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।মিরপুরে আটক ১৪: সকালে মিরপুর স্টেডিয়ামের পাশে বিএনপির শতাধিক নেতা-কর্মী মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে ১৪ জনকে আটক করে মিরপুর থানার পুলিশ। থানার অপারেশন কর্মকর্তা আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।সকালে কার্যালয়ে গেলেন মির্জা ফখরুল: পুলিশ ঘিরে থাকা অবস্থাতেই সকাল সাড়ে সাতটার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এখন সেখানেই অবস্থান করছেন।বিএনপির কার্যালয় ঘিরে পুলিশ: হরতালের প্রথম দিন আজ সকাল থেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সকাল থেকে রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া হরতাল শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে।সড়কে যানবাহন চলছে: হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর সড়কে কিছু বাস, টেম্পো ও অটোরিকশা চলছে।