সচিবালয়ে স্টিকার নিয়ে গাড়ি প্রবেশের সিদ্ধান্ত কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার স্বার্থে ও স্থান সংকুলানের অভাবে সচিবালয়ে গাড়ি প্রবেশে স্টিকার পদ্ধতি কার্যকর করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে এই পদ্ধতি চালু হওয়ার কথা থাকলেও আজ সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ফলে সংবাদকর্মীসহ অনেককে দুর্ভোগে পড়তে হয়।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার নিজের দপ্তরে সাংবাদিকদের জানান, সিদ্ধান্ত হঠাত্ করে কার্যকর করা হয়নি। গত ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল।স্বরাষ্ট্রসচিব বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য হলুদ ও বিভিন্ন সংস্থার জন্য কমলা এবং অনিয়মিত যাতায়াতকারীদের গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে সাদা রঙের স্টিকার নিতে হবে। এসব স্টিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে নিতে হবে। তবে সাংবাদিকদের জন্য আবেদন করতে হবে তথ্য অধিদপ্তরে।এদিকে আজ সচিবালয়ে স্টিকার না থাকায় যেসব গাড়ি ঢুকতে পারেনি, সেগুলো সচিবালয়ের ১ নম্বর গেটের সামনের রাস্তায় (আবদুল গনি সড়ক) এলোমেলো করে যথেচ্ছভাবে রাখা হয়। ফলে অসহনীয় যানজট তৈরি হয় সেখানে। তাই সচিবালয়ের ভেতরটা ছিল অনেকটাই ফাঁকা।অন্যদিকে সচিবালয়ের নিরাপত্তায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। সব অচল সিসিটিভি সচল করা হয়েছে। রাতের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।