সচিবালয়ের সামনে বাসের চাপায় কলেজছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে সচিবালয় তিন নম্বর গেটের সামনে আজ শনিবার দুপুর একটার দিকে বাসের চাপায় সাইফুর রহমান নামে একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। তাত্ক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।