সচেতন মহল যা বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ প্রাপ্য চিকিৎসাসেবা পাচ্ছে না: সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান বলেন, ডাক্তারদের মানসিকতার পরিবর্তন না হলে কোনো দিনই জনগণ ভালো সেবা পাবে না। সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই মানুষ প্রাপ্য চিকিৎসাসেবা পাচ্ছে না।চিকিৎসকেরা বাইরে বিভিন্ন ক্লিনিকে ব্যবসা করেন: কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী বলেন, এ জেলায় স্বাস্থ্যসেবার মান তেমন উন্নত হয়নি। চিকিৎসকেরা হাসপাতালে সেবা না দিয়ে বাইরে বিভিন্ন ক্লিনিকে ব্যবসা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কয়েকজন চিকিৎসক রয়েছেন, যাঁরা হাসপাতালটাকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে ব্যবহার করছেন। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি অকেজো: জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন জানান, হাসপাতালে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখনো অকেজো অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল থেকে রোগীদের তেমন কোনো ওষুধ দেওয়া হয় না।চিকিৎসকেরা রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের নাম উল্লেখ করেন: প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী জানান, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে হাসপাতালের জনবল বাড়াতে হবে। হাসপাতালের ওষুধের তালিকা প্রতিদিন আপডেট করার কথা থাকলেও তা করা হয় না। এমনকি চিকিৎসকেরা রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের নাম উল্লেখ করেন। সেখান থেকে না করলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হয়।অনেকে বাইরে ইসিজি করতে বাধ্য হয়: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম জানান, তিন বছর আগে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা করা হয়েছে কিন্তু আজও এখানে লোকবল নিয়োগ হয়নি। আর এ সংকটের ফলে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। হাসপাতালের ইসিজি রেখে অনেকে নানা কারণে বাইরের ইসিজি করতে বাধ্য হয়।