সচেতন মহলের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পশ্চিম চর নোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ভোলা সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মু. রুহুল আমীন বলেন, চরাঞ্চলে সকালে উঠে একজন ছাত্র কিছু খেয়ে স্কুলে পড়তে যাবে, এমন সামর্থ্যবান অভিভাবক খুব কম আছেন। ফলে না-খেয়েই অনেক ছাত্র স্কুলে যায়। ফলে ক্লাসে ছাত্রদের মন বসে না। শিক্ষকেরাও তাড়াতাড়ি ছুটি দিতে চান। অনেক ছাত্র বাড়িতে পড়তে পারে না। কারণ, তাদের মা-বাবা অশিক্ষিত এবং প্রাইভেট পড়ানোর সামর্থ্য নেই। সন্ধ্যায় ঘরে একটি কুপি জ্বলে, এটি দিয়ে সংসারের সব কাজ করে ঘরের গৃিহণী। সেখানেও ছাত্র পড়া তৈরি করতে ব্যর্থ। ফলে পরের দিন ছাত্রটির স্কুলে যেতেও অনীহা হবে—এটাই স্বাভাবিক। এ অনীহা দূর করার জন্য ছাত্রদের দুপুরে খাবার দিতে হবে এবং ক্লাসের পড়া ক্লাসে তৈরি করিয়ে দিতে হবে। তবেই ঝরে পড়ার হার কমবে এবং শিশুকে আগামী দিনের যোগ্য নাগরিক তৈরি করা যাবে। অন্যদিকে শিক্ষকদের বেতন-ভাতা, যাতায়াত ভাতাও দেওয়া দরকার। প্রাথমিক শিক্ষকদের জন্য রেশন প্রথাও চালু করা যেতে পারে। যেন প্রাইভেটের দিকে ধাবিত না হয়।ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু বলেন, ‘একটি বিদ্যালয়ের প্রাণ হচ্ছে ছাত্র এবং শিক্ষক। এ দুটোকেই উন্নত করতে হবে। কিন্তু ছাত্রদের উন্নত হতে বলছি। অন্যদিকে শিক্ষা অফিস ও শিক্ষা কর্মকর্তারা মহান শিক্ষক ও শিক্ষাকে দুর্নীতির দিকে ধাবিত করাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।’