সজীব ওয়াজেদ জয় আ.লীগের প্রাথমিক সদস্য হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হলেন। গতকাল বৃহস্পতিবার রংপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁকে প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। জয়কে সদস্য করার মাধ্যমে রংপুরে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু হয়েছে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে জানান, রংপুর জেলার আহ্বায়ক মনসুর আলম, যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান ও মোসাদ্দেক আলী দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের হাতে জয়ের প্রাথমিক সদস্যপদের ফরম তুলে দেন। এ সময় শত শত নেতা-কর্মী আনন্দ-উল্লাস করেন।