সঞ্চয়পত্রের সুদের হার কমানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ বিনিয়োগ নিরুত্সাহিত করতে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ১ জুলাই থেকে কমানো হয়েছে। বিনিয়োগের সীমাও কমানো হয়েছে।এখন থেকে এক নামে ৩০ লাখ ও যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। আগে যা ছিল ৫০ লাখ ও এক কোটি টাকা। এখন থেকে সঞ্চয়পত্র কিনতে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।নতুন করে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ সাড়ে ১০ শতাংশ। এর আগ পর্যন্ত এই সঞ্চয়পত্রের সুদের হার ছিল ১২ শতাংশ। একই সঙ্গে বছরভিত্তিক মুনাফাও কমানো হয়েছে।তিন বছর মেয়াদি (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ। আগে ছিল সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ। বছরভিত্তিক মুনাফাও কমানো হয়েছে।পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রের (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ ১১ শতাংশ। আগে যা ছিল সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশ। এ ক্ষেত্রেও বছরভিত্তিক মুনাফা কমানো হয়েছে।উল্লেখ্য, জাতীয় সংসদে চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হওয়ার প্রাক্কালে অর্থবিল ২০১০-এ সঞ্চয়পত্রে উেস আয়কর কর্তনের সীমাসংক্রান্ত বিধান প্রত্যাহার করা হয়। এর আগ পর্যন্ত এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত মুনাফা বা সুদ আয়ের ওপর উেস কর প্রযোজ্য ছিল না।সূত্রগুলো বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে ‘এ বিধান ১ জুলাই ২০১০ বা তার পরে সুদ বা মুনাফা প্রদানের বেলায় কার্যকর হবে’ উল্লেখ রয়েছে। ফলে কোনো গ্রাহকের সঞ্চয়পত্রের মেয়াদ এর আগে উত্তীর্ণ হয়ে গেলেও তিনি যদি তা ৩০ জুন পর্যন্ত না ভাঙিয়ে থাকেন, তবে তার ওপরও এই বিধান কার্যকর হবে।সঞ্চয়পত্রের সুদের হার কমানো হলোবিশেষ প্রতিনিধিনিরাপদ বিনিয়োগ নিরুত্সাহিত করতে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ১ জুলাই থেকে কমানো হয়েছে। বিনিয়োগের সীমাও কমানো হয়েছে।এখন থেকে এক নামে ৩০ লাখ ও যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। আগে যা ছিল ৫০ লাখ ও এক কোটি টাকা। এখন থেকে সঞ্চয়পত্র কিনতে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।নতুন করে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ সাড়ে ১০ শতাংশ। এর আগ পর্যন্ত এই সঞ্চয়পত্রের সুদের হার ছিল ১২ শতাংশ। একই সঙ্গে বছরভিত্তিক মুনাফাও কমানো হয়েছে।তিন বছর মেয়াদি (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ। আগে ছিল সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ। বছরভিত্তিক মুনাফাও কমানো হয়েছে।পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রের (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ ১১ শতাংশ। আগে যা ছিল সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশ। এ ক্ষেত্রেও বছরভিত্তিক মুনাফা কমানো হয়েছে।উল্লেখ্য, জাতীয় সংসদে চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হওয়ার প্রাক্কালে অর্থবিল ২০১০-এ সঞ্চয়পত্রে উেস আয়কর কর্তনের সীমাসংক্রান্ত বিধান প্রত্যাহার করা হয়। এর আগ পর্যন্ত এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত মুনাফা বা সুদ আয়ের ওপর উেস কর প্রযোজ্য ছিল না।সূত্রগুলো বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে ‘এ বিধান ১ জুলাই ২০১০ বা তার পরে সুদ বা মুনাফা প্রদানের বেলায় কার্যকর হবে’ উল্লেখ রয়েছে। ফলে কোনো গ্রাহকের সঞ্চয়পত্রের মেয়াদ এর আগে উত্তীর্ণ হয়ে গেলেও তিনি যদি তা ৩০ জুন পর্যন্ত না ভাঙিয়ে থাকেন, তবে তার ওপরও এই বিধান কার্যকর হবে।