সঞ্জীব চৌধুরীর জন্মদিনে দলছুটের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান কল-এর গান। এই অনুষ্ঠানে আজ গান করবে দলছুট। এই ব্যান্ডের দলনেতা বাপ্পা মজুমদারের সঙ্গে আজকের কথোপকথন। ‘কল-এর গান’ অনুষ্ঠানে আজ কোন গানগুলো করবেন?এ পর্যন্ত দলছুট ব্যান্ডের চারটি অ্যালবাম বেরিয়েছে। এখানে গান আছে ৪৮টি। এ ছাড়া নতুন কিছু গান আছে। সব মিলিয়ে আমাদের গানের সংখ্যা ৬০টি। এর মধ্য থেকেই করব। জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন কিছু গাওয়ার ইচ্ছা আছে। আমার নিজেরও তো অনেক গান। হয়তো সেখান থেকেও থাকবে। আসলে সবকিছুই নির্ভর করছে সময়ের ওপর। দলছুটের নতুন অ্যালবামের কাজ কতটুক হলো?দলছুটের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরীকে ছাড়া এটাই আমাদের প্রথম অ্যালবাম। আগে তো সঞ্জীবদা ছিলেন, তিনিই অনেক কিছু সামলাতেন। আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিতাম। এখন সবকিছু আমাকেই দেখতে হচ্ছে। এরই মধ্যে ছয়টি গানের কাজ শেষ করেছি। বাকিগুলোও হয়ে যাবে। এ বছর ২৫ ডিসেম্বর সঞ্জীবদার জন্মদিনে এটি বাজারে আনব। সেভাবেই কাজ করছি। ওই দিন বড় একটা অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা আছে। এ জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সহযোগিতা পাওয়া গেলে অনুষ্ঠানটি করতে পারব। আজ এটিএন বাংলায় ‘গানে গানে গল্প’ অনুষ্ঠানটি দেখানো হবে। আপনি তো এটি উপস্থাপনা করছেন।গান আর আড্ডার এই অনুষ্ঠানে আজকের অতিথি তপন চৌধুরী। ছোটবেলায় তাঁর অনেক গান শুনেছি। তখন মনে হতো, একবার যদি তাঁকে কাছ থেকে দেখতে পেতাম। আর আজ আমি তাঁর সাক্ষাৎকার নিচ্ছি। এই অনুভূতি বলে বোঝাতে পারব না। আসলে এই অনুষ্ঠানে যাঁদের আমন্ত্রণ জানানো হয়, তাঁরা প্রত্যেকেই বরেণ্য শিল্পী। তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।তপন চৌধুরীর সঙ্গে আড্ডাটা কেমন হলো?চমৎকার। তাঁর গানের তো কোনো জবাব নেই; আর আড্ডাটাও ছিল দারুণ উপভোগ্য। গান নিয়ে অনেক কিছু জানতে পেরেছি।নতুন কী করছেন?সেলিম আল দীনের লেখা ও সুর করা গান নিয়ে অ্যালবাম করছেন ফাহমিদা নবী। আমি এই অ্যালবামের সংগীতায়োজনের কাজ করছি। কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আর দু-এক দিন বসলেই হয়ে যাবে।  বিনোদন প্রতিবেদক