সঞ্জীবের ক্যানভাসে নগরজীবনের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে শিল্পী সঞ্জীব দত্তের চিত্রকর্ম প্রদর্শনী ‘আমি তুমি সে ইহারা’। অতিথি হিসেবে উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল মনসুর ও শিল্পী আবুল বারক আলভী। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জীব দত্ত সেতার বাজিয়ে মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের। এটি শিল্পীর তৃতীয় একক প্রদর্শনী। এতে মোট ৩৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তেলরং, কালি ও কলম, ফেব্রিক ও অ্যাক্রেলিক মাধ্যমে শিল্পী নির্মাণ করেছেন তাঁর শিল্পকর্মগুলো। আছে কোলাজধর্মী দুটি কাজ।শিল্পী সঞ্জীব দত্তের ছবিতে আছে নগরজীবনের প্রতিচ্ছবি। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। ৩ ডিসেম্বর প্রদর্শনীর শেষ দিন।