সঞ্জয় দত্তের প্রতি সদয় গোয়েন্দারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় দত্তের অপরাধ তুলে ধরার বদলে তাঁর প্রতি সদয় আচরণ করছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। যশপাল সিং নামের একজন আইনজীবী এ অভিযোগ তুলেছেন। তিনি টাইগার মেমন বলে পরিচিত এক দুর্বৃত্তের ছোট ভাই ইয়াকুব মেমনের আইনজীবী। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার অভিযুক্ত ইয়াকুবের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। হামলার পরিকল্পনাকারী টাইগার মেমন এখন ফেরারি। একই হামলায় সঞ্জয়ও আদালতে অভিযুক্ত হন। যশপাল বলেন, ইয়াকুবের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে যেসব তথ্যপ্রমাণ রয়েছে, সঞ্জয়ের বিরুদ্ধেও একই তথ্যপ্রমাণ রয়েছে। এর পরও টাডা মামলায় সঞ্জয় বেকসুর খালাস পাওয়ার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) কর্মকর্তারা রায়ের বিরুদ্ধে আপিল করেননি। ওয়েবসাইট।