সঞ্জয়ভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় দত্ত নতুন ছবি অগ্নিপথ-এ খলচরিত্র ‘কাঞ্চা চিনার’ ভূমিকায় এমন অভিনয় করেছেন, তা শিশুদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তবে সঞ্জয়ের এ বিশাল সাফল্য নির্মাতাদেরও ঘুম হারামের জোগাড় করেছে। এত দিন ছবিপ্রতি পাঁচ কোটি রুপি করে নিয়েছেন সঞ্জয়। এখন পারিশ্রমিক এক লাফে দ্বিগুণ করেছেন। এখন কোনো ছবিতে তাঁকে নিতে হলে গুনে গুনে ১০ কোটি রুপি দিতে হবে। যেসব নির্মাতা সঞ্জয়কে মাথায় রেখে নতুন ছবিতে হাত দেবেন, তাঁদের জন্য এ পারিশ্রমিক বেশ বেগ দেবে। জিনিউজ ব্যুরো।