সঞ্জয়ের দামি চুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিপথ ছবিতে অভিনয়ের জন্য মাথা মুড়িয়েছেন সঞ্জয় দত্ত। আর এদিকে আগুন লেগেছে দুই প্রযোজকের পকেটে! কেন? কারণ, অগ্নিপথ ছবির পাশাপাশি আরও দুটি ছবিতে অভিনয় করছেন সঞ্জয়। ছবি দুটির নাম জিলা গাজিয়াবাদ ও ডিপার্টমেন্ট। অগ্নিপথ ছবিতে তাঁর মাথায় চুল থাকবে না, কিন্তু তাই বলে তো অন্য দুটি ছবিতেও একই চেহারায় হাজির হবেন না এই তারকা। আর তাই চাই পরচুল। অনেকেই জানেন, সঞ্জয় যেমন- তেমন পোশাক-আশাক বা প্রসাধন গায়ে চাপান না। পরচুলের ব্যাপারেও ব্যতিক্রম হয়নি সেই স্বভাবের। তাই ওই দুই প্রযোজককে পরচুল দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন সঞ্জয়, যার দাম তিন থেকে চার লাখ রুপি মাত্র! টিএনএন।