সঠিক প্রশ্ন নির্বাচন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাএসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা। কম্পিউটার শিক্ষা বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা। তত্ত্বীয় ৭০ নম্বর ও ব্যবহারিক ৩০। পরীক্ষায় প্রশ্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলোর উত্তর নির্ভুলভাবে জানা আছে, ওই প্রশ্নগুলোই নির্বাচন করতে হবে। উত্তর লেখার সময় শিরোনাম দেবে এবং পয়েন্টের ওপর গুরুত্ব দেবে। সব তথ্য দিতে হবে কিন্তু উত্তরটি হবে সংক্ষিপ্ত। উত্তরের ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হবে। অবান্তর ও অপ্রয়োজনীয় অংশ বাদ। প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হবে নির্ভুলভাবে। পরীক্ষায় যতগুলো প্রশ্নের উত্তর লিখতে বা দিতে হবে, তা অবশ্যই সময় ও মানবণ্টনের দিকে খেয়াল রেখে করতে হবে। তবে ভুল উত্তর দেওয়ার চেয়ে উত্তর না দেওয়া ভালো। পরীক্ষায় যেসব প্রশ্নে গাণিতিক সমস্যা থাকবে, তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে নম্বর ভালো আসবে। যেমন—অধ্যায় ৪ (সংখ্যাপদ্ধতি ও কম্পিউটার লজিক) অনেকেই তোমরা এ অধ্যায়টির উত্তর সঠিকভাবে দিতে পারো না। এ অধ্যায়টির সঠিক উত্তর লিখতে পারলে সম্পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। সংখ্যাপদ্ধতির অঙ্কগুলোয় ইংরেজি ও বাংলার মিশ্রণ অনেকেই করে, এটা খেয়াল রাখবে। এ ধরনের মিশ্রণ পরিহার করা উচিত। বেস বা ভিত্তি লিখতে ভুল যেন না হয়, খেয়াল রাখবে। লজিক গেইটগুলোর প্রতীক সঠিকভাবে আঁকতে হবে। এ ছাড়া প্রতিটি অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন-উত্তরগুলোর সঙ্গে পাঠ্যবই পড়ে কী ধরনের প্রশ্ন হতে পারে, তা আগে থেকে ধারণা রাখবে। পার্থক্যসংবলিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, ২ নম্বরের জন্য চারটি পার্থক্যই যথেষ্ট। নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য অবশ্যই পাঠ্যবইয়ের প্রতিটি লাইন বারবার পড়বে এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিচে দাগ দিয়ে রাখবে। গাণিতিক সমাধানগুলো দ্রুত এবং নির্ভুল করার জন্য বারবার অনুশীলনের কোনো বিকল্প নেই।