সঠিক হতে হবে সাল, তারিখ ও ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ।ইতিহাস বিষয়টি যেহেতু রচনামূলক, তাই ধৈর্যের সঙ্গে সাল, তারিখ ও সব ঘটনা সুন্দরভাবে লিখবে।ইতিহাসের উত্তর লেখার ক্ষেত্রে সূচনা ও উপসংহার ছাড়া মাঝখানের অংশটিকে প্রয়োজনে ভাগ করে শিরোনাম দিয়ে লেখা যায়। যুদ্ধবিগ্রহসহ ঘটনাগুলো প্যারা করে লিখে দিলে উত্তরটি আকর্ষণীয় ও পরিচ্ছন্ন মনে হবে।পাঁচটি বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সব কটি উত্তর প্রায় একই রকম মানের হওয়া জরুরি। একটির উত্তর অনেক বড় করে লিখে অন্যটি সময়স্বল্পতার কারণে ‘কোনো রকম’ করে লিখলে নম্বরের মান কমে যাবে।ছোট প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখতে হবে, কেননা এতে নম্বর পেতে সুবিধা। তবে ছোট প্রশ্নোত্তরগুলো যেন আবার অতিরিক্ত বড় না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।প্রথম পত্রের কিছু বিষয় যেমন দ্বৈত শাসন, দেওয়ানি, ছিয়াত্তরের মন্বন্তর প্রভৃতি বিষয় ভালো করে বুঝে নিতে হবে। এসব বিষয়ে ভাসা ভাসা জ্ঞান থাকলে সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারবে না।ইতিহাসের সাল-তারিখগুলো ঠিকমতো লিখতে হবে।পরীক্ষার আগে অবসরে কোন অধ্যায় কখন শুরু হয়েছে, এ রকম মনে করতে থাকলে ব্যাপারটিতে আর ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। তবে কিছু ক্ষেত্রে সাল, তারিখ মনে না পড়লে ভুল না লেখাই ভালো।