সঠিকভাবে প্রশ্নের উত্তর লেখার নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থীরা, এখন নতুন করে শেখার কিছু নেই। তবে কিছু প্রশ্নের যথাযথ উত্তর লেখার নিয়ম জেনে রাখা জরুরি। এসো তাহলে, সেসব প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়ম জেনে নেওয়া যাক।বাংলাবাংলা বিষয়ের প্রশ্নপত্রের ৪ নম্বর প্রশ্নে থাকে শব্দের অর্থ লেখা। নির্ভুল বানানে প্রদত্ত শব্দের যথার্থ অর্থ লিখতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়। যেমন, প্রশ্নে দেওয়া আছে, শব্দের অর্থ লেখো (যেকোনো পাঁচটি)। অবধারিত, গুরু, বিনোদন। দেওয়া হলো:নিচে উত্তর লেখার নমুনা:৪ নম্বর প্রশ্নের উত্তরপ্রদত্ত শব্দ শব্দের অর্থঅবধারিত নিশ্চিতগুরু শিক্ষকবিনোদন আমোদ।অথবা, নিচের নিয়মেও উত্তর লিখতে পারো: অবধারিত—নিশ্চিত। গুরু—শিক্ষক। বিনোদন—আমোদ।প্রশ্ন: প্রদত্ত অংশটুকু খাতায় লিখে বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে এর পাশে লেখো।ক. হাউই চড়ে চায় যেতে কে—স্বর্গপানে/চন্দ্রলোকের অচিনপুরে/আকাশ ফুঁড়েউত্তর লেখার নমুনা:ক. হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে।প্রশ্ন: বিপরীত শব্দ লেখো: গরিব, কাঁদা, সুখ, আদর।উত্তর লেখার নমুনা:প্রদত্ত শব্দ বিপরীত শব্দগরিব ধনীকাঁদা হাসাসুখ দুঃখ।প্রশ্ন: যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো: ন্ধ, ন্দ, ম্ব।উত্তর লেখার নমুনা:প্রদত্ত যুক্ত বর্ণ গঠিত শব্দন্ধ অন্ধকারন্দ আনন্দম্ব অনাড়ম্বর।প্রশ্ন: বাক্যের ক্রিয়াপদের চলতি রূপ লেখো।ক. বন্য জন্তুদের মধ্যে প্রচণ্ড শক্তিধর হইতেছে গরিলা।উত্তর লেখার নমুনা:বাক্যে প্রদত্ত ক্রিয়া চলতি রূপহইতেছে হচ্ছেপ্রশ্ন: প্রদত্ত শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখো: আকাশ, বায়ু, পাহাড়, সূর্য।উত্তর লেখার নমুনা:প্রদত্ত শব্দ সমার্থক শব্দআকাশ গগন, অম্বরবায়ু বাতাস, হাওয়াপাহাড় পর্বত, গিরি।অন্যান্য বিষয়পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ধর্মশিক্ষা ও গণিত বিষয়ে ‘শূন্যস্থান পূরণ করো’ প্রশ্নটি থাকে। শূন্যস্থান পূরণ প্রশ্নের নির্দেশ অনুসারেই লিখতে হবে। কোনো বিশেষ নির্দেশনা থাকলে শূন্যস্থান পূরণ যেভাবে লেখা দরকার।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।ক. আমাদের চারপাশে......ধরনের উদ্ভিদ রয়েছে।উত্তর লেখার নমুনা: ক. আমাদের চারপাশে নানান ধরনের উদ্ভিদ রয়েছে।লক্ষ করো: প্রতিটি বিষয়ের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে পাঠ্যবইয়ের তথ্য দিয়েই শূন্যস্থান পূরণ করতে হয়। বানান ভুল হলে কিংবা পাঠ্যবইয়ে দেওয়া তথ্যের বিকল্প তথ্য লিখলে তোমার নম্বর অনিশ্চিত হয়ে পড়বে। যেমন—ওপরের শূন্যস্থানে পাঠ্যবইয়ে দেওয়া শব্দ বা তথ্য হলো নানান, তুমি যদি নানা লিখে দাও, তাহলে কাটা যাবে।প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান, গণিত ও ধর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ প্রশ্নটি থাকে। এ প্রশ্নের উত্তর যেভাবে লেখা দরকার:প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।ক. ইউনিসেফ কাদের জন্য কাজ করে?(১) সবার জন্য (২) নারীদের জন্য (৩) শিশুদের জন্য(৪) পুরুষদের জন্যউত্তর লেখার নমুনা:ক. (৩) শিশুদের জন্য।সমাজ, বিজ্ঞান, ধর্মশিক্ষা বিষয়ের আরেকটি প্রশ্ন থাকে— সত্য/মিথ্যা, শুদ্ধ/ভুল নির্ণয় কিংবা শু/অ, শু/ভু, স/মি, শুদ্ধ/অশুদ্ধ লেখা। প্রশ্নের নির্দেশনা অনুসারে এই প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন—প্রশ্ন: নিচের বাক্যগুলো খাতায় লিখে যেটি সত্য সেটির ডান পাশে ‘সত্য’ এবং যেটি মিথ্যা সেটির ডান পাশে ‘মিথ্যা’ লেখো।(ক) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।নমুনা উত্তর: (ক) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।—‘শুদ্ধ’লক্ষ করো: ওপরের দুটি নমুনা উত্তরেই প্রশ্নের নির্দেশনা অনুসরণ করে উত্তর লেখা হয়েছে। মিলকরণ: সমাজ, বিজ্ঞান, ধর্মশিক্ষা ও ইংরেজিতে মিলকরণ থাকে।প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করে খাতায় লেখো।ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা.................খ. .......................................গ. .....................................ঘ. ........................আমাদের সুস্থ রাখে।উত্তর লেখার নমুনা:ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে।