অধ্যক্ষ, ট্রাস্ট কলেজ, ঢাকা প্রতিটি বিষয়ের পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখার আগে অবশ্যই কোন প্রশ্নের উত্তর লিখছ তার নম্বর পরিষ্কার করে লিখবে।# ওই বিষয়ের প্রশ্নপত্রে প্রশ্নের নম্বর যেভাবে লেখা আছে, উত্তরপত্রে উত্তর লেখার সময় সেভাবেই লেখা উচিত।যেমন, দেখে নাও—১। ক) প্রাণিকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো।১. ক) বিলাসীর চরিত্র বর্ণনা করো।১. (ক) উদ্ভিদকোষের ১০টি বৈশিষ্ট্য লেখো।# উত্তরপত্রে প্রশ্নের নম্বর লেখার সময় কোনো কাটাকাটি বা ওভাররাইটিং করবে না। উত্তরপত্রে প্রশ্নের নম্বর লেখার সময় সামান্য কাটাকাটি বা ঘষামাজা হলে তা এক টানে কেটে নতুন করে লিখতে হবে। উত্তরপত্রে প্রশ্নের নম্বর লেখার পর প্রশ্নপত্রের সঙ্গে অবশ্যই প্রশ্নের নম্বর সঠিক আছে কি না তা মিলিয়ে দেখবে। উত্তরপত্রে প্রশ্নের নম্বর বাংলায় যেভাবে লিখবে: ১-এর (ক) নম্বর প্রশ্নের উত্তর উত্তরপত্রে প্রশ্নের নম্বর ইংরেজিতে যেভাবে লিখবে: Ans. to the Ques. No-1 উত্তরপত্রে প্রশ্নের নম্বর যেভাবে লিখবে না: ১ নং প্র. উ.-ক।