সড়ক দুর্ঘটনায় তিন বাউলশিল্পী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার ভোরে তিনজন বাউলশিল্পী নিহত ও চারজন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর ওপর ব্যক্তিগত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকাগামী ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। আহত চারজনকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা ব্যক্তিগত গাড়ির যাত্রী ছিলেন।গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সার্জেন্ট) মো. জয়নাল আবদীন প্রথম আলো ডটকমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত তিন বাউলশিল্পী হলেন: ঝুনু সরকার (২৫), ইধন মিয়া (৩০) ও শরীফ হোসেন (২৫)। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।