সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকালে মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: কিশোরগঞ্জের বাজিতপুর পৌর এলাকার নান্দিনা আলিয়াবাদ মহল্লার সাবেক পৌর কমিশনার মনির উদ্দিন (৪২) ও একই মহল্লার জিয়াউল হাসান (৩৭)।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কিশোরগঞ্জের বাজিতপুর থেকে মোটরসাইকেলে করে মনির ও জিয়াউল ঢাকা যাচ্ছিলেন। তাঁরা সাহেপ্রতাব এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। লাশ দুটি জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।