সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ ট্রাফিক পরিদর্শক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পরিদর্শক বজলুল হক খান (৫৭) ও তাঁর স্ত্রী ফরিদা হক খান ওরফে মিল্কি (৪৫) নিহত হয়েছেন। টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর প্রথম আলো ডটকমকে জানান, বজলুল হক খান তাঁর ব্যক্তিগত গাড়ি চালিয়ে আজ সকালে মির্জাপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে বজলুল হক ও তাঁর স্ত্রী ফরিদা হক মারা যান। পুলিশ জানায়, বজলুল হকের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়কুঠি গ্রামে। এই দম্পতির একমাত্র সন্তান লন্ডনপ্রবাসী।