সড়কের ট্রাক বসতঘরে, এক পরিবারের নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় গতকাল শনিবার রাতে মাল বোঝাই একটি ট্রাক সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছে।নিহতেরা হলেন—সেলিম শেখ (৪৫), তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা (৪০), ছেলে রাসেল (১৮) ও মেয়ে শিল্পী (১৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত ১২টার দিকে চাঁদপুরের পুরানবাজার থেকে ধানের কুড়ার বস্তা নিয়ে একটি ট্রাক বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে শ্রীরামপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। ঘটনাস্থলেই ওই পরিবারের চার সদস্য নিহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ট্রাকের নিচে চাপা পড়া চারজনের লাশ উদ্ধার করে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।