সতর্কতা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার-পাঁচ দিন ধরে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, এয়ারটেল ও টেলিটকের সংযোগ ব্যবহারকারীদের অনেকেই তাদের মুঠোফোনে একটি খুদে বার্তা (এসএমএস) পাচ্ছে। এ বার্তায় বাংলাদেশ ব্যাংকের সংক্ষিপ্ত রূপ ‘bngdshBank’-এর নামে অচেনা নম্বর থেকে পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ার লোভ দেখানো হচ্ছে। বার্তায় বলা হচ্ছে, ওই পরিমাণ অর্থ পেতে মুঠোফোনের মালিক যেন ০০২৩২২২২৯১০৯১ নম্বরে দ্রুত যোগাযোগ করে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (প্রটোকল) এ এফ এম আসাদুজ্জামান জানান, পুরো বিষয়টি ভুয়া। অন্যদিকে বিষয়টি থেকে হাজার মাইল দূরে থাকার অনুরোধ জানিয়েছে বিটিআরসি কর্তৃপক্ষ। নিজস্ব প্রতিবেদক