সতর্কবার্তা এড়াতে কোক, পেপসির নতুন রেসিপি
কোক বা পেপসি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কম। জনপ্রিয় এই কোমল পানীয় কম-বেশি সবারই পছন্দের তালিকায়। বিশেষ করে শিশুরা বা তরুণ প্রজন্ম কোক, পেপসি বলতে অজ্ঞান। নতুন খবর হলো, যুক্তরাষ্ট্রে এসব পানীয় বোতলের গায়ে ক্যানসারের সতর্কতামূলক বার্তা লেখা আইনগতভাবে বাধ্যতামূলক করা হচ্ছে।তবে বোতলের গায়ে ক্যানসারের সতর্কতামূলক বার্তা লিখতে নারাজ কোক বা পেপসি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তাই তারাও খুঁজে নিয়েছে বিকল্প উপায়। বিবিসির খবরে বলা হয়েছে, নতুন রেসিপিতে কোক বা পেপসি তৈরি করা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। কোকা-কোলা ও পেপসির দাবি, ক্যানসারের ঝুঁকি কমাতে নতুন রেসিপির কোক বা পেপসিতে এখন চার মাত্রারও কম মিথিলিমিডাজোল ব্যবহার করা হচ্ছে। কোকা-কোলার মুখপাত্র দিয়ানা গার্জা বলেন, স্বাস্থ্যগত সতর্কবার্তা জারি করার মতো কোনো পদার্থ কোকা-কোলায় নেই।এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় নতুন রেসিপির কোক বা পেপসি বাজারজাত করা শুরু হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের সব জায়গায় নতুন কোক বা পেপসি বাজারজাত করা হবে। আমেরিকান বেভারেজ অ্যাসোসিয়েশন দাবি করেছে, কেবল ক্যালিফোর্নিয়া নয়, যুক্তরাষ্ট্রের সব জায়গায়ই নতুন রেসিপির কোক বা পেপসি বাজারজাত করা হচ্ছে। আর অনেকেই পছন্দ করছে নতুন রেসিপির এই কোমল পানীয়।এদিকে স্বাস্থ্যগত সতর্কবার্তা জারি প্রসঙ্গে এনভায়রনমেন্ট হেলথ হ্যাজার্ডস অ্যাসেসমেন্ট ক্যালিফোর্নিয়া কার্যালয় জানিয়েছে, কোক বা পেপসিতে যে ধরনের রাসায়নিক এখন ব্যবহার করা হচ্ছে তাতে মানুষের নয় ইঁদুরের দেহে ক্যানসার হতে পারে। দ্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, একজন লোক যদি দিনে এক হাজার ক্যান কোক বা পেপসি পান করে, শুধু তখনই তার ক্যানসারের ঝুঁকি থাকতে পারে।