সতেরোতেই মিলিয়নিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ১৭। গত বছর তার বার্ষিক আয় ছিল ৫৩ মিলিয়ন ডলার! বলা হচ্ছে, এই মুহূর্তে সে-ই হলিউডের সবচেয়ে ধনী টিনএজ তারকা। পেছনে ফেলেছে মাইলি সাইরাস এবং প্রেমিকা সেলেনা গোমেজকেও। নাম তার জাস্টিন বিবার। জনপ্রিয় এই সংগীতশিল্পীর আয় বেড়ে গেছে তার সর্বশেষ অ্যালবাম নেভার সে নেভার ও নিজের ব্র্যান্ডের সুগন্ধি ‘সাম ডে’র বিপুল জনপ্রিয়তার ফসল হিসেবে। এ তথ্য মিলেছে এক ম্যাগাজিনের সূত্রে। তারাই হিসাব-পত্তর করে দেখিয়েছে, বিবার এখন কত টাকার মালিক। এদিকে দুই হাতে অর্থকড়ি কামিয়েই বসে নেই সে। কদিন আগে প্রেমিকা সেলেনাকে নিয়ে গিয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। সেখানে এক হোটেলকক্ষ ভাড়া করেছিল সে। প্রতিদিনের জন্যগুনে দিয়েছে দুই হাজার ৯০০ ডলার। টিএনএন ও এএনআই।