সত্য কথাটা বলতে পছন্দ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক আশা টকিজ। আশরাফুর চঞ্চলের রচনা ও দিপঙ্কর দীপনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন হোমায়রা হিমু। কথা হলো তাঁর সঙ্গে। আশা টকিজ নিয়ে কিছু বলুন?এটি তো একটি সিনেমা হলের নাম। রাজেন্দ্রপুরের জীর্ণদশা একটি সিনেমা হল। আমরা সেখানেই কাজ করেছি। এখানে পরিচালক চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। কাজটা যখন আমরা করেছি, তখন সবাই এই কাজ নিয়ে এত বেশি মগ্ন ছিলাম যে মনেই হয়নি আমরা এখানে শুধু শুটিং করছি। মনে হয়েছে, আশা টকিজ আমাদের বাস্তব জীবনের একটি অংশ।আর কী কী কাজ করছেন?এর মধ্যে মাইনুল হাসান খোকনের লঙ্কাকাণ্ড নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করলাম। এখানে আমার নায়ক প্রাণদা। খুবই মজার নাটক। নাটকে আরও আছেন হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইশানা। নাটকে আমার নাম পাখি আর প্রাণদার নাম পরান। পরান ও পাখিকে নিয়ে নাটকে খুবই সুন্দর সুন্দর গান আছে। এ ছাড়া আরও কয়েকটি এক পর্বের নাটকে কাজ করলাম। সামনে আরও কয়েকটি নতুন কাজ শুরু করব।নিজের কাজ কি সমালোচনার দৃষ্টিতে দেখেন?যে কাজ দেখি, সেটির সমালোচনা করি। কোনো কাজ যদি নিজের কাছে ভালো না লাগে, তবে সেই কাজটা আর করি না। যেমন বয়রা পরিবার নাটকের কাজ করতে গিয়ে মনে হলো, কাজটা করে ভালো লাগছে না। পরে নতুন করে আর কাজ করিনি। আমাকে যদি কেউ প্রশ্ন করে, কাজটা কেমন হয়েছে, তখন নিজের কাছে ভালো না লাগলে বলি যে ভালো হয়নি। এ জন্য হয়তো নির্মাতারা আমার ওপর বিরক্ত হতে পারেন, কিন্তু মুখের ওপর সত্য কথাটা বলতে পছন্দ করি। ‘আমার বন্ধু রাশেদ’-এর পর আর কোনো চলচ্চিত্রে কাজ করছেন?২০১১ সালে আমার বন্ধু রাশেদ ছবিটি আমার জন্য ছিল অনেক বড় কিছু। ছবিটি যেখানে প্রদর্শিত হয়েছে বা টিভিতে যখন প্রচারিত হয়, তখন অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। নিজে সিনেমা হলে গিয়ে দেখেছি, বাচ্চারা ছবিটি খুবই উপভোগ করেছে। এরপর মনে হয়েছে, করলে এমন ধরনের ছবিতেই কাজ করব। কিন্তু আমাদের এখানে শিশুদের নিয়ে খুব কম ছবিই হয়। যদি আবার সে রকম ছবিতে কাজ করার প্রস্তাব পাই, তাহলে অবশ্যই করব। কিন্তু এখনো সে রকম কোনো ছবির প্রস্তাব পাইনি।আপনার সঙ্গে যাঁরা কাজ শুরু করেছিলেন, তাঁদের অনেকেই বিয়ে করে ফেলেছেন। আপনি...এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। এখন এ নিয়ে ভাবছিও না। কাজ করতেই পছন্দ করি, কাজটা উপভোগ করছি। যখন মনে হবে যে কাজটা আর উপভোগ করছি না, তখন আমি হয়তো বিয়ের কথা ভাবব।