সত্যিই চোখে জল এসেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ‘বলাই ও উমা’। সাইদুল আনাম টুটুল নির্মিত এ নাটকে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। আজ কথা হলো তাঁর সঙ্গে।রবীন্দ্রপ্রয়াণ দিবসের নাটক ‘বলাই ও উমা’ নিয়ে কিছু বলুন—উমা নাটকটি রবীন্দ্রনাথের ‘খাতা’ ছোটগল্পের নাট্যরূপ। আর বলাই তো তাঁর বিখ্যাত ছোটগল্প হিসেবে বেশ পরিচিত। ‘উমা খুব দুষ্টু একটা মেয়ে। কারও কোনো কথা শোনে না। সারা বেলা ভাইয়ের খাতায় আঁকিবুকি করে।’‘আর বলাই খুব অন্যরকম একটা ছেলে। সে একটা শিমুলগাছ লাগায় চলার পথে। ওই গাছের সঙ্গে কথা বলে কাটে তার সারা বেলা।’নাটক দুটিতে আপনার চরিত্র—উমা নাটকে ছোট্ট উমার ভাবি আমি। ওর যত দুষ্টুমির একমাত্র প্রশ্রয়কারী আমি। আমার লক্ষ্মী দুষ্টু ছোট্ট ননদ উমা।বলাই নাটকে বলাইয়ের কাকিমা আমি। আমার কাছেই ছেলের মতো বড় হয় বলাই।নাটক করতে গিয়ে আপনার অনুভূতি—দুটি নাটক করতে গিয়েই আমার খুব মায়াভরা অনুভূতি হয়েছে। উমাকে যখন বিয়ে দিয়ে বরযাত্রীর সঙ্গে পাঠাচ্ছিলাম, আমার বুকের ভেতরটা সত্যি সত্যি মোচড় দিয়ে উঠেছিল। বলাইকে যখন বিদায় দিচ্ছিলাম, ও আমার শাড়ির আঁচলটা আঁকড়ে ধরেছিল, তখন যেমন কষ্ট হয়েছে; আবার ওর কাকাকে বললাম, বলাইয়ের শিমুলগাছটার ছবি তুলে দিতে। যখন শুনলাম গাছটা কাটা হয়ে গেছে, তখন সত্যিই চোখে জল এসেছিল।রবীন্দ্রনাথকে নিয়ে অন্য কোনো অনুষ্ঠান করছেন কি?বাংলাভিশনে করছি চলনবিলে রবীন্দ্রনাথ। শ্রাবণের এই সময়টায় তিনি চলনবিলে বজরায় ঘুরে বেড়ানোর সময় রচনা করেছেন অনেক গান-কবিতা, সেগুলো নিয়ে অনুষ্ঠান। আমরা চলনবিলে ট্রলারে ঘুরে ঘুরে পুরো অনুষ্ঠানটি করেছি।ঈদে কী করছেন?ঈদের কিছু কাজ করছি। রবীন্দ্রনাথকে নিয়ে একটা ডকুমেন্টারিতে কাজ করেছি। নিজেই দুটি নাটক পরিচালনা করেছি—বৃষ্টির ঘ্রাণ ও তুমি আমায় ডেকেছিলে ছুটি নামে।