সত্যিই হাতের রেখা কথা বলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক হাতের রেখা কথা বলে। পরিচালনা করেছেন জাহিদ হাসান। এই নাটকে অভিনয় করেছেন আলভী। কথা হলো তাঁর সঙ্গে।কখনো নিজের হাত কাউকে দেখিয়েছেন?হ্যাঁ। ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতার পর সাকিন সারিসুরি ধারাবাহিকে কাজ করার আলোচনা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কাজটা আর করা হয়নি। মনটা খুব খারাপ হয়েছিল। এরপর অনেকটা কৌতূহল থেকেই একজন হস্তবিশারদের কাছে গেলাম। তিনি একটি পাথর ব্যবহারের পরামর্শ দিলেন। মজার ব্যাপার হলো, এর পরই সালাহউদ্দিন লাভলু আমাকে তাঁর পত্রমিতালী নাটকে অভিনয়ের জন্য ডাকলেন। এরপর আমার ব্যস্ততা বেড়ে যায়।তার মানে হাতের রেখা কথা বলে?আমার তো তা-ই মনে হয়। হাতের রেখা বা ভাগ্য যেটাই বলেন, আমি কিন্তু তা বিশ্বাস করি। আর এ জন্য হাতের রেখা কথা বলে নাটকে অভিনয় করেও বেশ ভালো লেগেছে। এই নাটকে আমি গ্রামের মেয়ে। একই গ্রামের মীর সাব্বীরকে ভালো লাগে। কিন্তু কেউই তা প্রকাশ করতে পারি না। আর এই নাটকে গণকের ভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান। চমৎকার একজন মানুষ। সারাক্ষণ আনন্দ-ফুর্তিতে থাকেন। আর এই নাটকের কাজটাও করছি আনন্দের মধ্য দিয়ে।আর কী কাজ করছেন?এখন তো বিভিন্ন চ্যানেলে কয়েকটি ধারাবাহিক নাটক দেখানো হচ্ছে। এসব নাটকে কাজ করতেই মাসে ২০ দিন সময় দিতে হচ্ছে। তাই আমি চাইলেও এক ঘণ্টার নাটকে কাজ করতে পারি না। এই যেমন ঈদে কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু করতে পারিনি।চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কিছু ভেবেছেন?চলচ্চিত্রে কাজ করতে চাই। কিন্তু পরিচিত মানুষের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। চাই ভালো পরিবেশ। চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম। কিন্তু এখানকার কারও সঙ্গে সেভাবে পরিচয় নেই। ভালো গল্প, ভালো পরিচালক একসঙ্গে পাওয়াটাও কঠিন। যদি সব পছন্দ হয়, তখন হয়তো করব। বিনোদন প্রতিবেদক