সত্যিকারের বউ দীপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না কাঁদলে নাকি বাঙালি বউকে বউ বউ লাগে না। তাই খুব অপেক্ষা করছি, কখন কেঁদে উঠবে দীপা। ক্যামেরাটাও প্রায় প্রস্তুত ছিল ক্লিক ক্লিক করে ওঠার। কিন্তু না, অপেক্ষার সে বৃষ্টি ঝরল না। তাতে আফসোস হয়নি অবশ্য। কারণ, দীপার হাসিমাখা মুখটা বলে দিচ্ছিল, খুব সুখী আজ সে। দীপার বিয়েতে ছবি তুলতে গিয়ে এ আমার মজার অভিজ্ঞতা। সবাই তো সুন্দরের পূজারি। আমিও তা-ই। সুন্দরের হাতছানি থেকেই আমার তারকা-আলোকচিত্রী হয়ে ওঠা। বিয়েটা জীবনে একবারই হয়। তাই বর ও কনে দুজনকেই দেখতে সবচেয়ে সুন্দর লাগে সেদিন। শুধু বর-কনে নয়, বিয়েতে সবাইকেই খুব সুন্দর দেখায়। দীপার বিয়েতেও ওর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে খুব সুন্দর লাগছিল। তারকাদের জীবনে যদিও নাটক ও সিনেমায় বহুবার বিয়ে হয়, তবে দীপাকে দেখে সত্যিই সত্যিকারের বউ মনে হয়েছিল সেদিন। ওর চোখে-মুখে ফুটে উঠেছিল বউ বউ ভাব।