সত্যিকারের যুদ্ধাপরাধী ও জামায়াত আতঙ্কে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, যারা যুদ্ধের সময় অপরাধের সঙ্গে জড়িত, তারাই বিচার নিয়ে প্রশ্ন তুলছে। সত্যিকারের যুদ্ধাপরাধী ও জামায়াত আতঙ্কে আছে। এ জন্যই তারা আবোল-তাবোল বলছে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ’৭১-এর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার: বিভিন্ন মহল থেকে উত্থাপিত প্রশ্ন’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে কবীর চৌধুরী এ কথা বলেন। এ অনুষ্ঠানে ৪৮টি প্রশ্ন উত্থাপন করা হয়।কবীর চৌধুরীর সভাপতিত্বে ও নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সম্প্রতি বিভিন্ন সভা, সমাবেশ ও সেমিনারে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের বিরোধিতা করে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে যে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে, গতকালের অনুষ্ঠানে সেগুলোর জবাব দেওয়া হয়।আইনমন্ত্রী এ সময় বলেন, তদন্তের পর বোঝা যাবে ট্রাইব্যুনালে কতজন বিচারক ও আইনজীবী নিয়োগ করতে হবে। প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হবে। আইনমন্ত্রীর কাছে প্রশ্ন: অনুষ্ঠানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, একাত্তরে পাকিস্তানি সেনারা যাদের হত্যা করেছে, তাদের স্বজনেরা এই আইনে বিচার পাবেন কি না। জবাবে আইনমন্ত্রী বলেন, যদি তদন্তে কারও অপরাধ প্রকাশ পায়, তাহলে যেকোনো দেশের নাগরিকের বিচার করার ক্ষমতা এই আদালতের রয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এসব মামলার সাক্ষী ও আইনজীবীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে। ইতিমধ্যে বিচারক, তদন্তকারী কর্মকর্তা ও আইনজীবীদের নিরাপত্তার জন্য গানম্যান ও পুলিশের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সাক্ষীরাও এই সুবিধা পাবে।আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা বিচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।অ্যাটর্নি জেনারেলের কাছে প্রশ্ন: অপরাধীদের বিচারের শাস্তি মৃত্যুদণ্ড হলে এটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। আমাদের দেশের আইনে বিচার হবে। আদালত যে রায় দেবেন, তা-ই কার্যকর হবে।’আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী আছে কিনা এবং থাকলে তাদের বিচার হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগে যুদ্ধাপরাধী থাকার প্রশ্নই ওঠে না। এখন যদি কেউ ঘাপটি মেরে থাকে এবং তদন্তে যদি তার নাম বেরিয়ে আসে, তাহলে তারও বিচার হবে। সুরঞ্জিতের কাছে প্রশ্ন: এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনারা (অপরাধে অভিযুক্তরা) প্রস্তুত হোন। এই বিচারের সম্মুখীন হতেই হবে। এতে যে আপনারা উকিল পাচ্ছেন এটাই অনেক বেশি।...পৃথিবীর কোথাও যুদ্ধাপরাধীরা আপিল করার সুযোগ পায়নি।’ প্রধান আইনজীবীর কাছে প্রশ্ন: অভিযুক্তরা বিদেশ থেকে আইনজীবী নিতে পারবেন কি না এ প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ বলেন, ‘বার কাউন্সিল এই অনুমতি দিতে পারে। তবে এখনো এ ধরনের কোনো আবেদন আসেনি।’ আইনজীবী শাহ্দীন মালিক বলেন, যে সমাজ মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পারে না, সেই সমাজ ভেঙে যায়।‘এ বিচারে আমরা জয়ী হব’এদিকে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া সম্পর্কে আমেরিকাসহ বিভিন্ন দেশ সম্মতি দিয়েছে। এমনকি পাকিস্তান সরকারিভাবে এ বিচার-প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। তবে দুই-একটি দেশ বিরোধিতা করলেও এ বিচারে আমরা জয়ী হব। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীর বিচার: জাতীয় কর্তব্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন মন্তব্য করেন, যুদ্ধাপরাধীদের প্রতিরোধে কূটনৈতিক-পর্যায়সহ সার্বিকভাবে সরকারের সাংগঠনিক প্রস্তুতি নেই। তবে বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় সরকার সুপরিকল্পিতভাবেই অগ্রসর হচ্ছে। আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহাদ চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের কামরুল হাসান খান ও এ কে এম সাইদুল হক চৌধুরী, কাজী ফারুক আহমেদ, প্রকৌশলী এস এম নজরুল ইসলাম, মাহমুদ হাসান, ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।