সত্যের সৌরভে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষেরা পচে গলে মাটিতে মিশেহয় কবরের ঘাস, অজানা গুল্ম।লেলিহান চিতার আগুনে পুড়ে বাতাসেউড়তে থাকে মানুষের ভস্মকণা।তবুও সত্য বেঁচে থাকে সত্যের কবরেআকাশের সত্য চন্দ্র-সূর্য গ্রহ-তারা,ভালোবাসার অশ্রুপাতে নিসর্গ কাঁদেগোলাপ মিথ্যা হতে পারে নাকিখরার ভূমিতে হঠাত্ বর্ষার ঢলবীজ ফুঁড়ে চারা জাগছে,ফাটা মাঠগুলো আজ শ্যামল শস্যভূমিফিরে এসো হারানো ধানবীজ, মসলিন।মুছে যাওয়া স্লোগান গর্জায়দূরে ঘূর্ণির শব্দ, সুনামি ফুঁসছে সমুদ্রেউনসত্তর, সত্তর, সাতই মার্চ প্রতিধ্বনি করেপাখি ডাকে, বিনাশী ঘুম ভাঙে।সত্যের সৌরভে শুরু হলো অগ্নিস্নান।