সদর ব্যাটালিয়নের ৭৩৫ জওয়ানের বিচারকাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পিলখানা সদর ব্যাটালিয়নের ৭৩৫ জওয়ানের বিচারকাজ চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পিলখানা সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এ বিচারকাজ শুরু হয়।আজ আদালতে সভাপতিত্ব করছেন বিজিবির ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। গতকাল রোববার পর্যন্ত মোট ৩২৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে।