সদরঘাট ইস্ট বেঙ্গল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটের সাত তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে। রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভবনের সাত তলায় আগুনের ধোঁয়া দেখা যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রশীদ জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদরঘাট ইস্ট বেঙ্গল মার্কেটের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। কীভাবে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।