সদরঘাট থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বুড়িগঙ্গার সদরঘাট টার্মিনাল এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে মো. আকবর আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার মোররা গ্রামের বাসিন্দা এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিএনপির মহাসমাবেশে যাওয়ার উদ্দেশে ১২০০-১৩০০ লোক সদরঘাট টার্মিনালে আসে। এ সময় যুব ও শ্রমিক লীগের শতাধিক নেতা-কর্মী তাদের ওপর হামলা চালায়। এতে অনেকেই পানিতে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। কিন্তু নিখোঁজ থাকেন কামাল, জয়নাল ও আকবর নামের তিন ব্যক্তি। এঁদের মধ্যে আজ দুপুর ১২টার দিকে আকবরের লাশ ভেসে উঠলে তাঁর লাশ উদ্ধার করা করা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।