সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌযানসংকট, হাজারো যাত্রী অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌযানসংকট দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা পর থেকে এ সংকট দেখা দেয়। ফলে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রী লঞ্চ টার্মিনাল এলাকায় পন্টুনে অপেক্ষা করছে। নৌ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমভি ফারহান লঞ্চের মালিক গোলাম কিবরিয়া জানান, গতকাল সোমবার রাতে যেসব নৌযান ঢাকা নদীবন্দর ছেড়ে গেছে, আশা করা হচ্ছে, সেগুলো বিকেল নাগাদ চলে আসবে। তখন যাত্রীর চাপ কমে যাবে। এদিকে টার্মিনালে পর্যাপ্ত খাওয়ার পানি ও টয়লেটের অপেক্ষায় থেকে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।আজ ভোর ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ঢাকা নদীবন্দরে লঞ্চ এসেছে ৬৭টি এবং বন্দর ছেড়ে গেছে ৭৮টি।