সদরঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট লঞ্চ-টার্মিনালে আজ মঙ্গলবার ছিল ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা সদরঘাট লঞ্চ-টার্মিনালে ভিড় করতে থাকে।বরগুনাগামী নাজমা খান, লালমোহনগামী গ্লোরি অব শ্রীনগর, পটুয়াখালীগামী সৈকত-২সহ চারটি লঞ্চ নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেওয়া হয়। ধারণক্ষমতার পরিমাণ যাত্রী লঞ্চে ওঠায় ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিএর একটি মনিটরিং টিম লঞ্চগুলোকে নদীবন্দর ত্যাগ করার নির্দেশ দেয়। তবে বেশির ভাগ লঞ্চের ছাদে ছিল অতিরিক্ত যাত্রী। দুপুরের পর থেকে লোকজনের চাপ আরও বেড়েছে। বিআইডিব্লিউটিএর পরিচালক মাহবুবুল আলম জানিয়েছেন, লঞ্চের ছাদে ও অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়া যাবে না। যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।