সদরঘাটে যাত্রীদের ওপর শ্রমিক লীগের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাট টার্মিনালে আজ রোববার ভোর ছয়টার দিকে লঞ্চযাত্রীদের ওপর হামলা চালিয়েছে নৌযান-শ্রমিক লীগের লাল পোশাকধারী শ্রমিকেরা।দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চগুলো টার্মিনালে ভিড়ানোর সময় পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়। তবে এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘাট সূত্রে এ কথা জানা গেছে। সূত্র জানায়, লঞ্চগুলো ওই টার্মিনাল ত্যাগ করে অন্য ঘাটে ভেড়ানোর চেষ্টা করলেও ওই শ্রমিকেরা লঞ্চ ভিড়াতে বাধা দেয়। এ সময় লঞ্চগুলো মাঝ নদীতে খেয়া নৌকা ও ট্রলারে করে যাত্রীদের নামিয়ে দেয়।জানা যায়, ভোর ছয়টা থেকে এ পর্যন্ত ৩৯টি যাত্রীবাহী লঞ্চ সদরঘাটে আসে। যাত্রীরা যানবাহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েছে। টার্মিনালে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন আছে। তাঁরা যাত্রীদের তল্লাশি চালাচ্ছে।