সদরঘাটে যাত্রীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নির্ধারিত সময়ের আগেই শরীয়তপুর, পটুয়াখালী, গলাচিপা, ভোলা ও চাঁদপুরের উদ্দেশে আজ বৃহস্পতিবার সকালে ৩৭টি লঞ্চ ছেড়ে গেছে। সদরঘাটে ৪৯টি লঞ্চ এসে ভিড়েছে।বেলা দুইটার পর থেকে সদরঘাটে যাত্রীদের ভিড় জমেছে। বেশির ভাগ লঞ্চের ছাদে যাত্রী নেওয়া হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ বলেন, কাল থেকে যাত্রীদের ভিড় আরও বাড়তে পারে। টার্মিনালে যাত্রীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয়, এ জন্য পর্যবেক্ষণব্যবস্থা জোরদার করা হবে বলে তিনি জানান।বিআইডব্লিউটিসির রকেট স্টিমার সার্ভিস অস্ট্রিচের নিয়মিত সার্ভিস সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোরেলগঞ্জে যাবে। বিশেষ সার্ভিস লেপচা একই সময়ে যাবে বরিশালের উদ্দেশে।