সদরঘাটে লঞ্চের ধাক্কায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলো নাসিমা (১২) ও আল আমিন (৯)। তারা কামরাঙ্গীরচরের নিজামবাগ এলাকার বাসিন্দা আনিসুর রহমানের সন্তান এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় তাদের বাড়ি।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে সদরঘাট লঞ্চঘাটে আনিসুর রহমান তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে ভোলা থেকে আসা কোকো-১ লঞ্চ থেকে একটি নৌকায় নামছিলেন। এ সময় ময়ূর-২ নামের একটি লঞ্চ যাত্রী নামিয়ে ঘোরার সময় তাঁদের নৌকাটিকে ধাক্কা দিলে ওই দুজন পানিতে পড়ে যায়। নাসিমাকে মৃত অবস্থায় পানি থেকে তোলা হয়, আর আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে সে মারা যায়। তাঁরা কামরাঙ্গীরচর যাওয়ার উদ্দেশে লঞ্চ থেকে নৌকায় নামছিলেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হয়।