সনু এবার সুরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ক থেকে এবার সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। তাঁর সংগীত পরিচালনায় প্রথম অ্যালবামটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। ভিকন মিউজিক বের করছে তাঁর ভক্তিমূলক গানের অ্যালবাম ‘ইচ্ছাপূর্তি গায়ত্রী মন্ত্র’। ২৪টি গানের এই অ্যালবামে শিশুশিল্পীরা কণ্ঠ দিয়েছে। সনুর দাবি, ‘এ বিশেষ অ্যালবামটি বাড়িতে স্বর্গীয় পবিত্রতা নিয়ে আসবে।’ মিরর।