সন্তান নিলে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেরালা রাজ্যের যেসব খ্রিষ্টান দম্পতি বেশি সন্তান নেবেন, তাঁদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় বেশ কয়েকটি গির্জা। রাজ্যের ওয়েওয়াইন্ড জেলার একটি গির্জা কোনো দম্পতি পঞ্চম সন্তান নিলে তাঁদের ১০ হাজার রুপি দেবে বলে জানিয়েছে। আরেকটি গির্জা তাদের হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার প্রস্তাব দিয়েছে। রাজ্যের নারী ও শিশু অধিকারবিষয়ক একটি কমিশন মুখ্যমন্ত্রীর কাছে দুই সন্তাননীতি-সংক্রান্ত প্রস্তাব পেশ করার পর গির্জাগুলো এ ঘোষণা দেয়। কেরালায় খ্রিষ্টানদের সংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ ধরনের উদ্যোগ নেয়। বিবিসি